• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ৯

বগুড়া প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ১১:৪৩ এ.এম.
ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-ছবি-ভিওডি বাংলা

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সোনকা এলাকায় এক যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। 

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার যাচ্ছিল হাইস মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১)। সোনকা এলাকায় পৌঁছালে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, যার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি রোডের মাঝের আইল্যান্ডে ধাক্কা খায়। এতে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম পরিচয় এখনও জানানো হয়নি।

আহতদের মধ্যে রয়েছেন মোছা. ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
‎সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীকে কোপানোর অভিযোগ
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি