• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ মার্চ ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী ইরানের অবরোধ থেকে মুক্ত করতে বেশি সময় লাগবে না। তিনি বলেন, ন্যাটোর কোনো দেশ সরাসরি সহযোগিতা না দিলেও, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ প্রচেষ্টায় দ্রুত অবরোধ শিথিল করা সম্ভব হবে।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে প্রচণ্ড হামলা চালাচ্ছি। মূলত উপকূল আর জলভাগ নিয়েই এই অভিযান, এবং এতে খুব বেশি সময় লাগবে না।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, হরমুজ দিয়ে যেসব জাহাজ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো পাঠাবে, সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। ১৭ দিনে হরমুজে ১২টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলার খবর দিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা সংস্থা।

এই অবরোধের ফলে জাহাজ চলাচল হ্রাস পেয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প সামরিক অভিযান পরিকল্পনা করেন এবং মিত্র দেশগুলোকে হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান, যা প্রত্যাখ্যান করা হয়।

তবে ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইসরায়েল— তারা অসাধারণ। ইতোমধ্যেই তারা আমাদের খুব সহযোগিতা করেছে।” ইউরোপ ও এশিয়ার মিত্ররা সাড়া না দিলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় অংশ নিয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা নেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার সেন্টকোম হরমুজের তীরে ব্যাপক বোমাবর্ষণ চালায়, যার ফলে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: সিএনএন

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ইরানের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, হামলা চালানোর হুঁশিয়ারি
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ৮
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরবের ইরানকে কঠোর হুঁশিয়ারি, সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি