• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক মাসেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১৮ মার্চ ২০২৬, ০৯:১৪ পি.এম.
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান হতে শুরু করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় আসে, তখনই বৈশ্বিক নানা সংকটের মুখোমুখি হতে হয়। এবারও দায়িত্ব গ্রহণের পরপরই ইরান-ইসরাইল সংঘাত পরিস্থিতির মতো বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে সরকারের দক্ষতার কারণে দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো সংকট তৈরি হয়নি এবং তেলের দামও বাড়েনি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে এবং চলতি বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সরকারের সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করে স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন, এক মাসের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে। তবে দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে তোলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এছাড়া ‘জুলাই সনদ’-এর যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে
নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে