• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাট

তিস্তা পাড়ের অসহায় পরিবারে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৮ মার্চ ২০২৬, ১০:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটের গতিয়াশাম গ্রামে তিস্তা নদী তীরবর্তী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন শান্তি সংঘ। প্রচেষ্টা ফাউন্ডেশন ও আজিমুর রোকেয়া রহমান ট্রাস্ট- এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (১৮ মার্চ) বিকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গতিয়াশাম গ্রাম এলাকায় নদীভাঙন ও দারিদ্র্যপিড়িত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী, নির্বাহী কমিটির সদস্য তানজিম হাসান ও হাসান মেহেদী। এছাড়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ওয়াদুদ রোহান, রমজান আলী ও মো. লাদেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠানে শান্তি সংঘের উপদেষ্টা খলিলুর রহমান রুকু উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিনিধি মহিউল ইসলামসহ ভলান্টিয়াররাও বিতরণ কার্যক্রমে অংশ নেন।

শান্তি সংঘের আহ্বায়ক হাসান জিহাদী বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের সুখে-দুঃখে সব সময়ই শান্তি সংঘ পাশে ছিল। শান্তি সংঘ রাসূল (সা.) এর দেখানো পথ অনুসরণ করে স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২