• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ:

আজ ২৬ ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ১০:১১ এ.এম.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে-ছবি-ভিওডি বাংলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনেই মোট ২৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলে এসব রুটে পরিচালিত ফ্লাইটগুলো বাতিল বা স্থগিত করতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলো।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত ২০ দিনে মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। বিশেষ করে প্রবাসী শ্রমিক ও মধ্যপ্রাচ্যমুখী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে-কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ৬টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইনসের ২টি ফ্লাইট। এছাড়া জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে
নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে