• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত সেক্রেটারি:

লঞ্চ দুর্ঘটনা-সান্তাহারে ট্রেন লাইনচ্যুতি, তদন্ত ও শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০১:০০ পি.এম.
মিয়া গোলাম পরওয়ার -ছবি-ভিওডি বাংলা

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ার শোক ও সমবেদনা জানিয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার সদরঘাট দুর্ঘটনায় মৃত মো. সোহেলের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও নিরাপদ ফেরার ব্যবস্থা জরুরি। একই সঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক এই দুটি ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির ফলাফল। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর