• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনা প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পি.এম.
হামলার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে-ছবি-ভিওডি বাংলা

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। হামলার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। 

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় বৃহস্পতিবার ভোরে এক ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে পরিবারের দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে, অন্য দুইজন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধরা হলেন- কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাশিদুল ইসলাম (২৪) এবং রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, এই হামলার পেছনে রয়েছে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জটিলতা। প্রায় তিন বছর আগে কাজী আনিসুরের ছেলে রাশিদুল মাদক মামলায় কারাগারে যান। সেখানে তার পরিচয় হয় ইমরান নামের এক সন্ত্রাসীর সঙ্গে। পরবর্তীতে রাশিদুলের ইমরানের পরিবারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে, বিশেষ করে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে।

প্রায় ছয় মাস আগে ইমরান আবারও একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ইমরান। এ পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে পরিবারের ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলায় অংশ নেওয়া ছয়জনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পরকীয়ার জেরেই এই হামলা সংঘটিত হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রঞ্জুয়ারা বেগম এবং ফাহিমার অবস্থা গুরুতর। অন্যান্য দুই আহত ব্যক্তি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ আশপাশের এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
ভাঙ্গুড়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২