• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক এমপি জি এম ফজলুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০৩:৪১ পি.এম.
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক-ছবি-ভিওডি বাংলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। তার বড় ছেলে জিয়াউল হক জিকু বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের বাসিন্দা জি এম ফজলুল হক মিছির আলী গাজীর ছেলে। তিনি সপরিবারে ঢাকায় বসবাস করতেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, তার মরদেহ চাঁদপুরে নিজ গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. দীপু মনির কাছে পরাজিত হন।

সংসদ সদস্য থাকাকালে তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে চাঁদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর