• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানিস্তানে চাঁদ উঠেছে তাই চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্‌যাপন

চাঁদপুর প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ০৫:১৪ পি.এম.
চাঁদপুরে ৭ মুসল্লির ঈদের নামাজ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপিত হয়ে থাকে। তবে চলতি বছর ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাত্র সাতজন মুসল্লি সৌদি আরবের আগেই ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ওই সাতজন মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই জামাতে অংশ নেন।

ঈদ উদ্‌যাপনকারীদের ভাষ্য, আফগানিস্তানসহ আফ্রিকার দেশ মালি ও নাইজারে চাঁদ দেখার খবর পাওয়ায় তাঁরা ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত হন।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ইসলাম একটি বৈশ্বিক ধর্ম, চাঁদও একটি, তাই ঈদও একই দিনে হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই আমরা আজ ঈদের নামাজ আদায় করেছি।’

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
চট্টগ্রাম টেরিবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিহত ২
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি