• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে ঈদশুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০৭:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক চিঠিতে এই শুভেচ্ছা বিনিময়ের কথা জানিয়েছে ভারতীয় হাই কমিশন।

চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ঈদুল ফিতরের উৎসব আনন্দে ভারতের জনগণ ও সরকারেরর পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি।’

রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি লেখেন, “গত এক মাস ধরে ভারত ও সারা পৃথিবীর মুসলমানরা পবিত্র রমজান মাস উদযাপন করেছে এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে পূণ্যময় সময় কাটিয়েছে।

‘ঈদুল ফিতর উদযাপন আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐকতানের কালজয়ী মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। আমরা সারা পৃথিবীর মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের আশা ও প্রার্থনা করছি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী হোক।’

ভিওডি বাংলা/আরআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে
নৌপরিবহন প্রতিমন্ত্রী নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে
সদরঘাটে ২ লঞ্চের সংঘর্ষে সোহেলর লাশ উদ্ধার, নিখোঁজ শ্বশুর
সদরঘাটে ২ লঞ্চের সংঘর্ষে সোহেলর লাশ উদ্ধার, নিখোঁজ শ্বশুর