• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ এ.এম.
শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত উপলক্ষে জোরদার নিরাপত্তা প্রস্তুতি-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ঈদগাহ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাঁচ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন এবং ঈদের দিন পর্যন্ত তারা মাঠে অবস্থান করবেন।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এটি হবে এ ময়দানের ১৯৯তম ঈদুল ফিতরের জামাত, যা দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত।

জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। জানানো হয়েছে, টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। এছাড়া ছাতা বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোলাকিয়ায় ঈদ জামাতে বিজিবি মোতায়েন
শোলাকিয়ায় ঈদ জামাতে বিজিবি মোতায়েন
চাটমোহরে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ
চাটমোহরে গরিব অসহায় দুস্থদের মাঝে শাড়ি বিতরণ
পাবনার বেড়ায় জবাই করা লাশ উদ্ধার
পাবনার বেড়ায় জবাই করা লাশ উদ্ধার