• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শোলাকিয়ায় ঈদ জামাতে বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২০ মার্চ ২০২৬, ০৮:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম বড় জামাতকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতরের দিন সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই বিশাল জামাতে আগত লাখো মুসল্লির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। তারা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া জামাতে আসার সময় কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো বস্তু বহন করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
 
৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময়ই সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখে। এবারের এই ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত যাতে অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবেন।

বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ধর্মীয় উৎসব উপহার দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার