টপ নিউজ
রাজশাহীতে ঈদের নামাজ আদায় রাসিক প্রশাসকের
রাজশাহী প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ০৬:২৯ পি.এম.

ছবি: ভিওডি বাংলা
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) দরগা মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন তিনি।
নামাজ শেষে রাজশাহী মহানগরসহ দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া ও মোনজাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ শেষে রাসিক প্রশাসক মহোদয় মুসল্লীদের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ভিওডি বাংলা/আ







