• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ০৯:৪১ এ.এম.
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেম, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এসব স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কায় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

দেশটির বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলায় গুচ্ছ-বোমা ব্যবহার করা হয়েছে, যা বিস্ফোরণের পর ছোট ছোট বহু বোমায় ছড়িয়ে পড়ে। অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরকের কারণে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

এর আগে উত্তরাঞ্চলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সেখানকার মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে।

গত রোববার থেকে ইসরায়েলে এই হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এখন কেবল ইরানের ক্ষেপণাস্ত্র হামলাই নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আক্রমণেরও লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

সূত্র: আল–জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের