• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মার্কিন ট্রেজারি বন্ড কিনলে হামলা হবে: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ এ.এম.
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন সামরিক বাজেটকে অর্থায়নকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা মার্কিন ট্রেজারি বন্ড কিনবে, তাদের ওপর হামলা চালানো হবে।

গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, “মার্কিন ট্রেজারি বন্ড ইরানিদের রক্তে ভেজা। এই বন্ড কেনার অর্থ হলো আপনার সদর দপ্তর ও সম্পদের ওপর হামলার পথ প্রশস্ত করা।”

তিনি বিনিয়োগকারীদের সতর্ক করে আরও বলেছেন, “আমরা আপনার পোর্টফোলিও পর্যবেক্ষণ করছি। এটিই আপনার জন্য শেষ সতর্কতা।”

এর আগে, যদি তেহরান পুনরায় হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুমকির জবাবে গালিবাফ ওই অঞ্চলের বিভিন্ন অবকাঠামো ও জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিয়েছেন।

সূত্র: আল–জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের