• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হারাতে পারেন চাকরিও

বাড়ি দখল করে বদলি হলেন গুলশানের এসি আলী আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক    ২৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পি.এম.
গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মেদ মাসুদ। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কে গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মেদ মাসুদকে ডিএমপির ট্রেনিং বিভাগে বদলি করা হয়েছে।  ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে সোমবার (২৩ মার্চ) এ তথ্য জানানো হয়।

আদেশটি রুটিন ওয়ার্ক বা স্বাভাবিক বদলি প্রক্রিয়া মনে হলেও আলী আহম্মেদকে বদলির আড়ালে রয়েছে ফাঁকা ঢাকায় গুলশানে একটি বাড়ি দখলের অভিযোগ।  যা তদন্ত শুরু করেই পুলিশের অভ্যন্তরীণ তদন্তকারী ও তদন্ত তদারককারীরা আলী আহম্মেদের যুক্ত থাকার প্রমাণ পেয়েছেন।  যা পুলিশ প্রধানকে জানানো হয়েছে।  

সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মদের এমন ক্ষমতার অপব্যবহার ও পুলিশের শপথবিরোধী কাজে সম্পৃক্ত হওয়ার তথ্য ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে শুনে আইজিপি ক্ষুব্ধ হয়েছেন বলে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান। 

গুলশানের এসির বাড়ি দখলে যুক্ত থাকার বিষয়টি সম্প্রতি ফাঁস করে ঢাকার জাতীয় একটি গণমাধ্যম। 

ডিএমপির উর্ধ্বতন একজন কর্মকর্তা ভিওডিবাংলাকে বলেন, ‘শুধু বদলি করা মানে- তাকে ছাড় দেয়া হচ্ছে না।  তদন্ত চলছে- প্রথমে তাকে পদ থেকে সরানো হলো।  তদন্তের এক পর্যায়ে তিনি চাকরিও হারাতে পারেন। ’

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনতে হবে: আবদুস সালাম
ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনতে হবে: আবদুস সালাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ, গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ, গ্রেপ্তার ১
সকালে হালকা শীত, দুপুরে বাড়বে তাপমাত্রা
সকালে হালকা শীত, দুপুরে বাড়বে তাপমাত্রা