• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সকালে হালকা শীত, দুপুরে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ ২০২৬, ১০:১৩ এ.এম.
রাজধানীর ফার্মগেট এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ-ছবি-ভিওডি বাংলা

রাজধানী ঢাকায় ঈদের পরদিন সকালে হালকা শীতের অনুভূতি দেখা দিয়েছে, যা গতদিনের বৃষ্টিপাতের প্রভাবে তৈরি হয়েছে। শনিবার ঈদের দিনে ঢাকা ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হয়, যার রেশ রোববার (২২ মার্চ) সকালেও আবহাওয়ায় অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের একই সময়ের তুলনায় কিছুটা কম। শনিবার এ সময় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে দিনের বেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ, যা হালকা শীতের অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী