• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পদত্যাগ করলেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন

স্পোর্টস ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ১০:৩৬ এ.এম.
আমজাদ হোসেন-ছবি-ভিওডি বাংলা

বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগের পর নিজের অবস্থান ব্যাখ্যা করছেন আমজাদ হোসেন। ঈদের ছুটির সময়েও দেশের ক্রিকেট মহলে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সোমবার (২৩ মার্চ) বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আমজাদ। সংস্থাটির পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আমজাদ হোসেন। তিনি জানান, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন, তবে সাম্প্রতিক কিছু ঘটনার প্রভাবও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ইঙ্গিত দেন।

গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ। তবে হঠাৎ করেই তাকে ওই পদ থেকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে দায়িত্ব দেওয়া হয়। এর একদিন পরই বিসিবির পরিচালকের পদ থেকেও পদত্যাগ করেন তিনি। ইতোমধ্যে এ বিষয়ে বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠিও জমা দিয়েছেন।

সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমজাদ বলেন, “কারণটি পুরোপুরি ব্যক্তিগত। তবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদ যেকোনো সময় স্থায়ী কমিটি পুনর্গঠন বা পুনর্বিন্যাস করতে পারে। বোর্ড হয়তো মনে করেছে, আমার সার্ভিস আর প্রয়োজন নেই। সেই জায়গা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি।”

মিডিয়া কমিটি থেকে তাকে সরানোর নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি বলেও দাবি করেন তিনি। আমজাদ বলেন, “আমাকে বলা হয়নি কেন আমাকে বাদ দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে, এটি বোর্ডের সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি এবং মেনে নিয়েছি।”

এদিকে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবির পাঠানো একটি চিঠি নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে আমজাদ জানান, গত কয়েকদিন তিনি দেশের বাইরে ছিলেন। “আমি প্রায় ১০ দিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। ওমরাহ পালন করতে গিয়েছিলাম। ওই সময়ে কী হয়েছে, সে বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই,” বলেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড