• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

যুদ্ধ অবসানে বৈঠকের আয়োজনে প্রস্তুত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তান সব পক্ষের ইচ্ছা থাকলে চলমান সংঘাতের সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করতে প্রস্তুত। মঙ্গলবার (২৪ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি এই তথ্য জানিয়েছেন।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি পক্ষগুলো চায়, তাহলে ইসলামাবাদ সব সময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির পক্ষে কথা বলে আসছে।”

এই ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে ভালো আলোচনা চলছে। এর পরদিন পাকিস্তান সংলাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।

যদিও পাকিস্তান কোনো বৈঠক ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে বলছে না এবং তেহরান যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ‘মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান, মিসর এবং তুরস্ক গত কয়েকদিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তিন দেশ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান করে সংঘাতের সমাধানের চেষ্টা করছে।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন। তবে কোনও পক্ষই বৈঠকটি নিশ্চিত করেনি।

এদিকে, রোববার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ফোনে কথা বলেছেন। এর একদিন পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে ফোন করেন। এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরান ও তুরস্কের দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনে আলোচনা করেছেন।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের