• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যার দ্রুত বিচার, চার্জশিট ও পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে বিক্ষোভ শিশু রামিসার পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির প্রতিরক্ষা প্রযুক্তি ও সুন্দরবন সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ বিষয় মন্ত্রিসভায় অনুমোদন দুই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে পরিচালক আশরাফুন্নেসার টেন্ডার সিন্ডিকেট শনিবার স্কুল খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সামাজিক আন্দোলনের আহ্বান ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, নতুন সূচি ঘোষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস

টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে মানুষ। ফলে অনেকেই এখনও ফেরেননি কর্মস্থলে। কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অন্য সবকিছুর চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দায়িত্ব থেকে ঈদের ছুটি শেষ হতেই অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রথম কর্মদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি অফিস করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ সকাল ৯টা ০১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭.৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরও একটি জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

আতিকুর রহমান রুমন আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ—সবমিলিয়ে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭.৫৩ মিনিটে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশের নায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসেনশিয়াল ড্রাগসে নতুন এমডি নিয়োগ
এসেনশিয়াল ড্রাগসে নতুন এমডি নিয়োগ
শিশু রামিসার বাসায় যেতে পারেন তারেক রহমান
শিশু রামিসার বাসায় যেতে পারেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে