• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাটহাজারীতে ২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) উপজেলার ফটিকা মৌজার ভাঞ্জইন ব্রীজ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশের সরকারি জমিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে সেখানে থাকা অবশিষ্ট নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

তিনি জানান, এ অভিযানের মাধ্যমে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা-এম ওসমান গনি/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
উখিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পাথর বোঝাই জাহাজ ডুবি