• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভারত ও আ.লীগের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০৫:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সরকারের গোপন সমঝোতার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আমরা সরকারের ফাঁদে পা দেব না। সরকার দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে যারা ‘জয় বাংলা’ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে, তাদের নিয়ন্ত্রণে আনবে। আওয়ামী লীগের সাথে যে সমঝোতা হয়েছে, তা দেশের স্বার্থে হোক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি আরও বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিরোধী দলের সংসদে বক্তব্য রাখা সত্ত্বেও সরকারের মনোযোগ নেই। ভারতীয় চুক্তির বিষয়েও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই আমাদের রাজপথে নামার কোনও বিকল্প নেই।

পাটওয়ারী বলেন, সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার—এই দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, আমাদের আবার মাঠে নামতে হবে। মানুষ এখনো প্রস্তুত। শুধু একটি সঙ্কেতের অপেক্ষা। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তা মাঠে বাস্তবায়িত হবে। রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত হবে। সংস্কার এবং বিচার অপরিহার্য।

তিনি অভিযোগ করেন, শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। এখনো জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি। শহীদ পরিবার ও আহতদের ন্যায় আমরা দিতে পারিনি। এ অবস্থায় ‘জয় বাংলা’ স্লোগান সরকারের তত্ত্বাবধানে উচ্চারিত হওয়া আমাদের সন্দেহ বাড়াচ্ছে যে—ভারতের সঙ্গে কিছু ধরনের সমঝোতার মাধ্যমে নির্বাচন হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই প্রক্রিয়া থেকে সরে আসার জন্য।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের