• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

রাজধানীতে আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ ২০২৬, ০৮:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ।  এ সময় পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ১৫-২০ জনের একটি দল মিছিল বের করে।  মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে পুলিশ ধাওয়া করে।  মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ৫ জন ধরা পড়েন। 

গ্রেপ্তাররা হলেন, মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন।  তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই শুটার গ্রেপ্তার
যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই শুটার গ্রেপ্তার
ভারত ও আ.লীগের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ পাটওয়ারীর
ভারত ও আ.লীগের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ পাটওয়ারীর
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা