• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

আয়াতুল্লাহ খামেনির শেষ ছবি প্রকাশ, কী আছে এতে?

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ০৩:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশজুড়ে শোক ও উত্তেজনার মধ্যেই সামনে এসেছে তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি। তেহরান থেকে প্রকাশিত এই ছবিটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, ইরানের রাজধানী তেহরান থেকে দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জীবনের শেষ তোলা ছবি প্রকাশ করা হয়েছে। আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, এই ছবিটি খামেনির মৃত্যুর আগে তোলা শেষ ছবি বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ছবিতে তাকে তেহরানে তার কার্যালয়ে দেখা যাচ্ছে। সে সময় তিনি একটি চেয়ারে বসে পবিত্র কোরআন শরীফ পাঠ করছিলেন। এটিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ফার্স নিউজ এজেন্সি সে সময় জানিয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে স্যাটেলাইটে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খামেনি ছাড়াও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হন।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের