• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম উল্লেখ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ভারত, পাকিস্তান, স্পেন ও জার্মানির নাম উল্লেখ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক এই ৮৩তম হামলার সময় এই দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস এক সামাজিক বার্তায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণকে সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৩তম ধাপে এই হামলা চালিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের