• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মধ্যপ্রাচ্যের ৪ দেশে দফায় দফায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ মার্চ ২০২৬, ১০:৪২ পি.এম.

মধ্যপ্রাচ্যের চারটি দেশে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা স্থানীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, এবং বাকি চারটি ক্ষেপণাস্ত্র উপসাগরীয় জলসীমা বা জনবসতিহীন এলাকায় পড়েছে।

কুয়েত জানিয়েছে, তাদের প্রধান বাণিজ্যিক বন্দর শুয়াইক বন্দরে হামলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু অবকাঠামোগত ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নয়টি ড্রোন প্রতিহত করেছে।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা মোট ৩৬২টি ড্রোন এবং ১৫৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আগের দিনের তুলনায় ড্রোন প্রতিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

মার্কিন বাহিনীর মধ্যপ্রাচ্যে অবস্থান ঘিরে উত্তেজনা তীব্র হওয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আশপাশের বেসামরিক মানুষদের সরিয়ে যাওয়ার আলটিমেটাম দিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বেসামরিক জনগণকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি তারা বেসামরিক নাগরিক এবং ইরানি কর্মকর্তাদের হত্যা করারও অভিযোগ তুলেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের