• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশের বাজারে ফের সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক    ৩১ মার্চ ২০২৬, ১১:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা আগের দামের তুলনায় ৩ হাজার ২৬৬ টাকা বেশি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, একই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সব ক্যাটাগরির সোনার দামই নতুন করে নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম-২২ ক্যারেট ২,৪৪,৭১১ টাকা, ২১ ক্যারেট ২,৩৩,৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২,২০,২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,৬৩,০৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৮ মার্চ বিকেলে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

অল্প সময়ের ব্যবধানে টানা মূল্যবৃদ্ধিতে বাজারে চাপ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি, বিশেষ করে বিয়ের মৌসুম সামনে থাকায় স্বর্ণের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ দফা দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

সোনার পাশাপাশি রুপার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। এবার প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে রুপার দাম দাঁড়িয়েছে-২২ ক্যারেট ৫,৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪,৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৪৯৯ টাকা।

রুপার ক্ষেত্রেও চলতি বছর ঘন ঘন মূল্য সমন্বয় হয়েছে। এখন পর্যন্ত ৩০ বার দাম পরিবর্তনের মধ্যে ১৭ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন