• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০২:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসর-পরবর্তী সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য। তাদের মধ্যে কেউ বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করছিলেন, আবার কেউ সংযুক্ত বা বিশেষ দায়িত্বে কর্মরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে সতর্ক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: পিএমও
কার্বন নিঃসরণ কমাতে সমন্বিত পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
বদলি হলেন ৩ এসপি