• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইসরায়েলের অবকাঠামোয় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৩১ মার্চ ২০২৬, ১০:৩৯ পি.এম.
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ইসরায়েলি বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে তিনি এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি অভিযোগ করেন, চলমান সংঘাত শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

তিনি বলেন, ইসরায়েল এখন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ইসরায়েলের এই সামরিক অভিযানের উদ্দেশ্য নিয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের লক্ষ্য এখন স্পষ্ট। তবে তারা যে ভুল করছে, তা হলো—এবার তারা কোনো প্রতিরক্ষাহীন বেসামরিক জনগণের মুখোমুখি নয়।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এ ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে উভয় পক্ষই একে অপরের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানিকেন্দ্র এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: এপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের