• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বংশালে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক    ১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এ.এম.
বংশালের কেপি ঘোষ স্ট্রিট- ছবি-ভিওডি বাংলা

পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভবনে লাগা আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে কেপি ঘোষ স্ট্রিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। সম্মিলিত প্রচেষ্টায় রাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে এবং পরে ধোঁয়া ও আগুনের উৎস সম্পূর্ণ নিভাতে আরও সময় প্রয়োজন হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

স্থানীয়রা বলেন, কেপি ঘোষ স্ট্রিটের সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় যানবাহন ঘটনাস্থলে সরাসরি পৌঁছাতে পারেনি। ফলে কিছু দূরে গাড়ি রেখে দীর্ঘ পাইপ ব্যবহার করে পানি ছিটিয়ে আগুন নেভাতে হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নগর ভবনের কেউ অবৈধ কাজে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে
নগর ভবনের কেউ অবৈধ কাজে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে
মহামেডান আমার আত্মার ও হৃদয়ের ক্লাব: আবদুস সালাম
মহামেডান আমার আত্মার ও হৃদয়ের ক্লাব: আবদুস সালাম
যাত্রাবাড়ীতে হিংস্র কুকুরের আতঙ্ক—জননিরাপত্তায় চরম অবহেলার অভিযোগ
যাত্রাবাড়ীতে হিংস্র কুকুরের আতঙ্ক—জননিরাপত্তায় চরম অবহেলার অভিযোগ