• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিগগিরই হচ্ছে সংবিধান সংশোধন কমিটি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পি.এম.
শেয়ার করুন 0
সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। ছবি: সংগৃহীত
সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। ছবি: সংগৃহীত

শিগগিরই সবার অংশগ্রহণে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হবে। কত সদস্যের কমিটি হবে তা চূড়ান্ত নয়। তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা কমিটিতে থাকবেন বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, এটি সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি হবে। যাতে সংবিধানকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় যেন বারবার কাঁচি চালাতে না হয়।

নুরুল ইসলাম মণি বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।

সরকার দলীয় চিফ হুইপ আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই। এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
পদত্যাগের দিন দুপুরে যে খাবার খেয়েছিলেন সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ছবি: ভিওডি বাংলা
জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী