• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরান ও মিত্রদের শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১ এপ্রিল ২০২৬, ১০:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরান ও তার মিত্রদের সমন্বয়ে নতুন করে শতাধিক ভারী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এ হামলার তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে বলা হয়, হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিও রয়েছে, যেখানে একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট অবস্থান করছিল।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলা সফল হয়েছে। বিশেষ করে কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে হামলায় একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। বুধবার (১ এপ্রিল) সকালে দক্ষিণ ইসরায়েলে চালানো এ হামলার দায় স্বীকার করে তারা জানায়, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এক বিবৃতিতে হুতিরা জানায়, চলমান সংঘাতের প্রেক্ষাপটে তারা ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং সংবেদনশীল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তেহরান-সমর্থিত এই গোষ্ঠী আরও হুঁশিয়ার করে বলেছে, লেবানন, ইরান, ইরাক এবং পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের