• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ২ এপ্রিল ২০২৬, ০২:০৫ পি.এম.
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়েছে। দেশটি দাবি করেছে, সামরিক ব্যয় ও কার্যক্রম বৃদ্ধি করে ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে জোটটি।

বুধবার (১ এপ্রিল) রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস এই তথ্য প্রকাশ করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে বলেন, “পরিসংখ্যানই সব কিছু বলে দিচ্ছে। ন্যাটো আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।”

তিনি জানান, ২০২৫ সালের জন্য ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় প্রায় ১.৬৪ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এত বড় ব্যয়ের পরও কি তারা হুমকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে, নাকি আক্রমণের।

জাখারোভা উল্লেখ করেন, ন্যাটোর মহাসচিব মার্চ রুটো কর্তৃক উপস্থাপিত ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ানোর পেছনে জোটের ভূমিকা স্পষ্ট।

তিনি আরও বলেন, গত বছরে ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সদস্য দেশগুলো আলাদাভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রমে অংশীদার দেশগুলোর অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাখারোভা বলেন, “এই মহড়াগুলোতে শুধুমাত্র প্রতিরক্ষামূলক কৌশল নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা একটি আগ্রাসী মনোভারের ইঙ্গিত দেয়।”

তিনি ন্যাটোর অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, তাদের প্রতিবেদনে রাশিয়াকে ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা তিনি ‘ভিত্তিহীন’ হিসেবে অভিহিত করেন।

একই সঙ্গে তিনি ন্যাটোর বিভিন্ন অভিযোগ যেমন আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও সাইবার হামলার সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। জাখারোভা বলেন, “প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই।”

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের