• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে বাতিল ২০ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক    ২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের যাচাই-বাছাই প্রতিবেদন, যেখানে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

সংসদীয় বিশেষ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, যাচাই করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীসহ কার্যকর রাখার সুপারিশ করা হয়েছে। বাকী ২০টি অধ্যাদেশ বাতিল বা বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি বিলুপ্ত হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরে বিল আকারে সংসদে উত্থাপন করবে। আর ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিরোধীরা এই প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি একমত নয়। তারা ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছে। তাদের আপত্তি রয়েছে: অপরিবর্তিত রাখার ৪টি অধ্যাদেশ, সংশোধনের ২টি অধ্যাদেশ, পুনরায় বিল আকারে আনার ১১টি অধ্যাদেশ এবং স্থায়ীভাবে বাতিলের ৩টি অধ্যাদেশ।

সংসদীয় কমিটি জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দিতে এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন প্রতিবেদনটি হাউসে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩১ সরকারি শিল্পপ্রতিষ্ঠান এখনও লোকসানে: খন্দকার আবদুল মুক্তাদির
৩১ সরকারি শিল্পপ্রতিষ্ঠান এখনও লোকসানে: খন্দকার আবদুল মুক্তাদির
চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের ঘাটতি নেই: মন্ত্রী
চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের ঘাটতি নেই: মন্ত্রী
বিদ্যুৎ বিতরণ আধুনিকায়নের পরিকল্পনা
বিদ্যুৎ বিতরণ আধুনিকায়নের পরিকল্পনা