• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকাসহ দেশের কোথায় কখন ঈদের জামাত কক্ষে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী ৬০ সিদ্ধান্তের ৩৭টি বাস্তবায়ন, ভুগিয়েছে জ্বালানি আর হাম আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

মক্কায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা

ভিওডি বাংলা ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ এ.এম.
পবিত্র নগরী মক্কা। ছবি: সংগৃহীত

পবিত্র নগরী মক্কায় একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সৌদি আরব।

হজ ও ওমরাহ পালন করতে আসা লাখো মানুষের যাতায়াত সহজ করতে এবং পরিবহন অবকাঠামো উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়। মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ এই ঐতিহাসিক ঘোষণা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, প্রকল্পটির কৌশলগত ও অর্থনৈতিক দিকনির্দেশনা চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিজনেস রিভিউকে দেয়া এক সাক্ষাৎকারে আল-রাশিদ জানান, বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তবে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যকারিতা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেয়া হচ্ছে।প্রকল্পটি এখনও প্রাথমিক পরিকল্পনা ও বিনিয়োগ পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হলেও নির্মাণের সময়সূচি দ্রুত সময়ে জানানো হবে।

সৌদি আরবের ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ হজ ও ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়ানো এবং যোগাযোগব্যবস্থা উন্নত করা। বর্তমানে হজ যাত্রীরা জেদ্দা হয়ে মক্কায় পৌঁছান, যা শহরটি থেকে প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার দূরে। নতুন বিমানবন্দর চালু হলে এই যাত্রা সময় অনেকাংশে কমে আসবে।

এছাড়া মক্কা মেট্রো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক নকশার কাজও শেষ হয়েছে। এটি পবিত্র স্থানগুলোর মধ্যে যোগাযোগ আরও সহজ করবে। ‘স্মার্ট মক্কা’ কর্মসূচির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মসজিদুল হারাম এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পবিত্র হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ
পবিত্র হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ
১৬ লাখ কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’
১৬ লাখ কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’
নামাজের সময়সূচি: ২৬ মে ২০২৬
নামাজের সময়সূচি: ২৬ মে ২০২৬