• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কক্ষে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী ৬০ সিদ্ধান্তের ৩৭টি বাস্তবায়ন, ভুগিয়েছে জ্বালানি আর হাম আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল পশ্চিমবঙ্গ ছাড়তে ‘অবৈধ বাংলাদেশিদের’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৭ মে ২০২৬, ০১:১০ পি.এম.
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করছে না গণপরিবহনগুলো এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ রবিউল আলম বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ ছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চান। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।

সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের পশু বিক্রি ও ঈদযাত্রা, এই দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
একইসঙ্গে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে যেকোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে।’

রবিউল আলম বলেন, ‘যাত্রীদের একটা প্রবণতা রয়েছে, অনেকে আগে টিকিট করতে চান না। কখন ছুটি হবে তাও তিনি জানেন না। ছুটি হয়েছে মাত্র লাগেজ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ছেন। যেকোনো বাস পেলেই ওঠার চেষ্টা করছেন। তখন কিছু মানুষ ভাড়া একটু বেশি নেয়ার চেষ্টা করে। তখন যাত্রীরা ভাবেন- ১০০ টাকা বেশি হোক সমস্যা নাই, আকাশের অবস্থা খারাপ, উঠে পড়লেই চলে, যাওয়া দরকার।’

নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিবহন খাত পর্যাপ্ত সক্ষম না। প্রয়োজনের তুলনায় গাড়ি কম। পরিবহন খাতকে মাল্টিমোডাল সিস্টেমে চালানো গেলে মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা স্বস্তিদায়ক যাত্রা পেত। এজন্য মনোরেলের পরিকল্পনা নেয়া হয়েছে। মেট্রোস্টেশনকে আরও সম্প্রসারণ করছি এবং আরো কয়েকটা মেট্রোরেল যাতে চালু করা যায় সেই পদক্ষেপ সরকার এরইমধ্যে নিয়েছে। আমরা রুট ভিত্তিক কোম্পানি করে মানসম্মত বাস চালাবো।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রায় ৩৫ লাখের মতো শ্রমিকের ছুটি হয় ঈদের দুদিন আগে। ফলে বাড়ি যাওয়ার জন্য তারা একদিন সময় পায়। এরা যখন রাস্তায় এসে যেকোনো মূল্যে যেতে চায় তখন পরিবহন ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। এরভেতর যদি বৈরী আবহাওয়া থাকে, তখন সবাই যেভাবে পারে গাড়িতে ওঠার চেষ্টা করেন।’

তিনি বলেন, ‘বিগত সরকার একটা বিআরটি প্রকল্প নিয়েছিল। সেটা এখন অকেজো। চালুই করা যায়নি। কারণ সম্পূর্ণ ভুল ছিল। ফলে রাস্তার প্রশস্ততায় এবং যানবাহনের সমন্বয়ে এত লোককে দুই দিনে যাতায়াত সুযোগ দেয়া নিয়ে আমাদের অন্যভাবে ভাবতে হচ্ছে। আমরা সেভাবেই চেষ্টা করছি।’

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল
ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা