• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কক্ষে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন উন্নয়নের নামে আবাদি জমি নষ্ট না করার আহ্বান মির্জা ফখরুলের গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী ৬০ সিদ্ধান্তের ৩৭টি বাস্তবায়ন, ভুগিয়েছে জ্বালানি আর হাম আদ-দ্বীন হাসপাতালের ঘটনা পরির্দশনে ডিএমপি কমিশনার ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল পশ্চিমবঙ্গ ছাড়তে ‘অবৈধ বাংলাদেশিদের’ কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

   ২৭ মে ২০২৬, ০১:৫১ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী তিন দিনের মধ্যে এই তদন্ত কমিটি রিপোর্ট দেবে। 

বুধবার (২৮ মে) আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান। 

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের যেই পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনা ঘটেছে সেখানে ছয় শিশু ও ১১ জন মা ছিলেন।

আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার (২৮ মে) সকাল ছয়টার সময় দায়িত্বরত নার্স দেখেছে (মায়েরাও নার্সকে বলেছে) শিশু অসুস্থ। দ্রুত তাদের এনআইসিইউতে নিয়ে যায় নার্সরা। এনআইসিইউ-তে নেওয়ার পর তারা দুই শিশুকে মৃত অবস্থায় পায়। চারটি শিশু খুবই ক্রিটিকাল অবস্থায় ছিল, তাদেরকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখে। পরে ওই শিশুদেরকেও বাঁচানো যায়নি।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পোস্ট অপারেটিভ রুমে ছয় শিশুসহ ১১ জন মা ছিলেন। ঠান্ডা অনুভব করায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন।

তিনি আরো বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।

ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি
টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি
রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের
রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের
মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ
মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ