রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ শীর্ষ ব্যক্তিরা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। পরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে দোয়া করবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়ে বলেন, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজ কল্যাণ ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিঙ্গাপুর ঈদের নামাজ আদায় করবেন। সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা ঈদের নামাজ আদায় করবেন জাতীয় সংসদ ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও, স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলায় ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়াও অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের নামাজ আদায়ের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে দোয়া করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ভিওডি বাংলা/আরআর/এসআর






