• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগরপুরে বিনা মূল্যে পাট-তিলের বীজসহ সার বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০৩:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট, গ্রীম্মকালীন তিল এবং উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১০৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও তিল বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বিতরণী অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা, সিনিয়র সভাপতি মো. আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আবুল মোমিন, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, পাট কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ। 

এ সময় বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম খান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঘাটায় ২ ভিক্ষুক পেলো অটোভ্যান
সাঘাটায় ২ ভিক্ষুক পেলো অটোভ্যান
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী আটক
সাঁথিয়ায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত
সাঁথিয়ায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত