• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি    ৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পি.এম.
শুক্রবার পাবিপ্রবির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা
শুক্রবার পাবিপ্রবির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজকের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ৫০৬ জন। অংশগ্রহণ করেন ৬ হাজার ৬৬ জন।  উপস্থিতির হার ৮০.৮২℅ । আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) তথা শেষ ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুত্তি সম্পন্ন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। তাঁরা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, ফোকাল পয়েন্ট উপস্থিত ছিলেন। 

পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমের ব্যবস্থা ছিল। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ১৫ মিনিট পরপর সময়ের বিষয়টি উল্লেখ করেন। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শেডে বসা ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা ছিল।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, জাতীয়ভাবে ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের দ্বিতীয় ধাপের বি ইউনিটের পরীক্ষা গ্রহণ করলাম। পরীক্ষা খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীসহ পরীক্ষা সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আগামী ১০ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও পাবনা শহরের আরও পাঁচটি কেন্দ্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। 

ভিওডি বাংলা/এম এস রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫