• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১

শেরপুর জেলা প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০৫:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগানসহ মো. পিয়ার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় নকশী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত পিয়ার আলী উপজেলার নওকুচি কোচপাড়া এলাকার ফজল হকের ছেলে।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/মো. মাকসুদুর রহমান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা: ৫০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
তাহিরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ছবি: ভিওডি বাংলা
স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন ভিডিপি সদস্যরা
ছবি: ভিওডি বাংলা
৭৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি