• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫

নওগাঁ প্রতিনিধি    ২৯ জুন ২০২৬, ০৪:৪৮ পি.এম.
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে বাসের ভেতরে আটকে পড়েন অন্তত ২৫ যাত্রী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে জীবিত উদ্ধার করে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার মহিষবাগান এলাকায় নওগাঁ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া থেকে নওগাঁর সাপাহারগামী বিআরটিসি বাসটি চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের ভেতরে বহু যাত্রী আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। কল পাওয়ার পরপরই ৯৯৯ কর্তৃপক্ষ মহাদেবপুর থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশনা দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে থাকা ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

উদ্ধার অভিযানের সময় ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শামীম কল গ্রহণ করেন। এছাড়া উদ্ধার কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায় এবং ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আলতাফ হুসাইন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা: ৫০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
তাহিরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ছবি: ভিওডি বাংলা
স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন ভিডিপি সদস্যরা
ছবি: ভিওডি বাংলা
৭৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি