• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টেলিকম স্থাপনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ চাইলেন এমটব

ভিওডি বাংলা ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের টেলিকম নেটওয়ার্কের নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও স্থায়ী বিদ্যুৎ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। সংস্থাটি সতর্ক করেছে, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে এবং ডিজিটাল অর্থনীতির উপর গুরুতর প্রভাব পড়বে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এমটব জানায়, ইতোমধ্যেই মাঠপর্যায়ে জ্বালানি সংকটের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক উত্তেজনার শুরু থেকেই তারা সরকারকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছিল। তবে সরকার নির্দেশনা দিলেও বাস্তবায়নে এখনো ঘাটতি রয়েছে।

সংস্থাটি আরও উল্লেখ করে, সাম্প্রতিক ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। এই অবস্থায় টেলিকম নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, টাওয়ার এবং বিটিএস সাইটগুলোতে বিদ্যুৎ সরবরাহে অস্থিরতা ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভরতা বাড়িয়েছে।

এমটব সরকারের কাছে কয়েকটি জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে-

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ, বিটিএস সাইটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহারের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ এলাকায় লোডশেডিং কমানো ও ঝড়ের পর দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার।

বাংলাদেশে প্রায় ৪৫ হাজার টেলিকম টাওয়ার রয়েছে, যা সাড়ে ১৮ কোটি মানুষের সংযোগ নিশ্চিত করে। এই নেটওয়ার্ক ২৪ ঘণ্টা বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিদ্যুৎ বিভ্রাটের সময় মূলত ডিজেল জেনারেটরের সাহায্য নেওয়া হয়, যা অতিরিক্ত ব্যয় ও সেবা ব্যাহত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার