• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা. শফিকুর রহমান:

প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও পুনর্গঠনে মুখ্য ভূমিকা রাখবেন

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পি.এম.
বাংলাদেশ (এফইএবি)-এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর আয়োজন করা একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভার সভাপতিত্ব করেন এফইএবি সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফা, পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

শনিবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, “একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের জন্মভূমিকে বিশ্বদরবারে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “প্রকৌশলীরা জাতির কারিগর। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে। আগামী দিনে প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নের মূল সোপান দিয়ে এগিয়ে যেতে হবে।”

তিনি যুবপ্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দেন। বলেন, প্রযুক্তি ও পরিকল্পনার সঠিক ব্যবহার এবং পেশাগত নৈতিকতা নিশ্চিত করতে হলে তরুণ প্রকৌশলীদের দায়িত্ব নিতে হবে। এতে করে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পখাতের উন্নতি এবং সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।

সভায় উপস্থিত প্রকৌশলীরা বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলোতে দক্ষতা ও দেশপ্রেমকে অগ্রাধিকার দেয়ার গুরুত্ব ব্যক্ত করেন। তারা এও বলেন, যেকোনো উন্নয়ন পরিকল্পনা সফল করতে হলে টেকসই প্রযুক্তি ব্যবহার ও পেশাদার মান বজায় রাখা আবশ্যক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের গণভোট-বিরোধী বিক্ষোভ সমাবেশ
বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের গণভোট-বিরোধী বিক্ষোভ সমাবেশ
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি
গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন সাকি
গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন সাকি