• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর:

প্রধানমন্ত্রী কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পি.এম.
হাসনাত আব্দুল্লাহ-ছবি-ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন- এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন-যাদের আমরা চিনি না?’

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে হাসনাত এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি স্মরণ করিয়ে দেন, গত ২৯ নভেম্বর তারেক নিজেই জানিয়েছিলেন, “এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্যদের মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়।”

হাসনাত প্রশ্ন তুলেছেন, দেশে ফেরা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে তারেকের স্বাধীনতা কতটা। তিনি লিখেছেন, “তাঁর দেশে ফেরা কার কার সিদ্ধান্তের ওপর নির্ভর করেছিল তা স্পষ্ট করা হয়নি। তবে ২৫ ডিসেম্বর, গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের সময়-যাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের মধ্যে অনেকের দ্বিমতের পরেও-তাদের প্রভাব কি ছিল?”

এনসিপি নেতা আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যদের প্রভাব কতটা, তা এখনও অনিশ্চিত। “দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তারেক তাদের দ্বারা প্রভাবিত? তিনি কি সত্যিই নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে কেউ আছেন-যাদের আমরা চিনি না? তাঁর দেশে ফেরা এবং অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তে যাঁদের প্রভাব থাকতে পারে, তাঁরা কারা?”-এমন প্রশ্নও তুলেছেন হাসনাত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান