• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আজ বিরোধী দলের প্রথম বিক্ষোভ, লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১২:০৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো বিক্ষোভ করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

সূত্র জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণের জন্য রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে কোটা নির্ধারণ করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা প্রচারণায় জোর দিয়ে কাজ করছেন। এছাড়া অন্যান্য দলও সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে উপকমিটির মাধ্যমে তৎপর। 

শনিবার (৪ এপ্রিল) বিক্ষোভের মূল ভেনু নির্ধারিত হয়েছে বায়তুল মোকাররমে। তবে পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত ১১ দলের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থ এবং বর্তমান সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে। জনস্বার্থ রক্ষায় রাজপথ আন্দোলন ছাড়া বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

আজাদ বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সরকার তাদের নিজের পথই অনুসরণ করছে। জনগণের রায় মূল্যায়ন না হলে, আন্দোলনের বিকল্প নেই।”

এর আগে, বুধবার সন্ধ্যায় সংসদে সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত। সংসদের ষষ্ঠ দিনে বিরোধী দল ওয়াকআউট করে। তারা অভিযোগ করেন, মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি এবং বিরোধী দলীয় নেতাকে মিসকোড করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের