• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা

নিজস্ব প্রতিবেদক    ৪ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুত কাউন্সিল আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছে বিএনপি। পাশাপাশি সরকারের ঘোষিত ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিট থেকে ১০টা ৫৪ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে দলীয় কার্যক্রম, সাংগঠনিক অবস্থা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের সাংগঠনিক বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের বিষয়ে মতামত উঠে এসেছে।

তিনি আরও জানান, সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। এর কার্যকারিতা, অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করে সদস্যরা নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং ড. খন্দকার মোশাররফ হোসেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের