• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় চমক’ প্রস্তুত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, খুব শিগগিরই প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে ‘বড় চমক’।

রোববার (৫ এপ্রিল) বার্তা সংস্থা ফারস নিউজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, ইরান পরিকল্পনা অনুযায়ী সংঘাতে এগিয়ে যাচ্ছে এবং তাদের একাধিক ‘বিশেষ টার্গেট’ নির্ধারিত রয়েছে। এসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপ্রস্তুত করে দেওয়া সম্ভব বলেও দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যে লক্ষ্যভিত্তিক হামলার তালিকা তৈরি করেছে, তা সঠিক নয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি ব্রিজে হামলার হুমকিকে তিনি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। তার মতে, নিজেদের সামরিক ব্যর্থতা এবং যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা আড়াল করতেই যুক্তরাষ্ট্র এমন হুমকি দিচ্ছে।

তিনি আরও দাবি করেন, গেরিলা ও অসম যুদ্ধের ক্ষেত্রে ইরানের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র দ্রুত ও সহজ আক্রমণের মাধ্যমে ইরানকে পরাস্ত করতে চেয়েছিল, তবে সেই কৌশল ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে।

ইরানি ওই কর্মকর্তা বলেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় চমক প্রস্তুত করে রেখেছি। খুব শিগগিরই তারা সেই চমক দেখতে পাবে। দক্ষিণ ইরানে তারা যা করেছে, সেখানকার পরিস্থিতিও হয়তো আমাদের অনুকূলে চলে আসবে।”

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এতে দুইজন পাইলট ছিলেন। ঘটনার পরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের