• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

করতোয়া নদী থেকে ৬ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি    ৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীব (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন যুবক নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানায় সজীব গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, সজীবের বাড়ি বড়শশী ইউনিয়নে। তার বাবার নাম মালেক। তিনি ঢাকায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি বাড়িতে এসেছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
মাদককারবারির বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু