• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রথম সফর দক্ষিণ এশিয়ায়!

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশকে বেছে নেবেন, এ নিয়ে চলছে নানা মহলে আলোচনা, বাড়ছে কৌতূহল। ঈদুল আজহার পর তিনি দক্ষিণ এশিয়ার যেকোনো একটি দেশ সফর করতে পারেন বলে জানা গেছে। 

সেটি খুব সম্ভবত প্রতিবেশী ভারত হতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে ইতোমধ্যে পাকিস্তান, চীনসহ পৃথিবীর অনেক দেশই তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে ১৬ এপ্রিল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ২০ জন নেতা চীন সফর করবেন।

ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন দক্ষিণ এশিয়ায়। সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তা করা হচ্ছে। 

একজন কর্মকর্তা বলেন, এমনও হতে পারে ভুটানের পরই তিনি ভারত সফর করবেন। কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সেহেতু তিনি সংক্ষিপ্ত হলেও ভারত সফর করতে পারেন। তবে তা সবই নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। 

সম্প্রতি কয়েকটি দেশের বিদেশি কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়
জামায়াত এমপিকে স্পিকার আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
মেডিসিন ভালো কিন্তু মশা মরে না, লার্ভাও নষ্ট হয় না : স্বাস্থ্যমন্ত্রী
মেডিসিন ভালো কিন্তু মশা মরে না, লার্ভাও নষ্ট হয় না : স্বাস্থ্যমন্ত্রী